ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে মা ইলিশ শিকার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে ভারতীয় গাঁজা ও স্ট্রবেরি সহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে,
আটক কৃত যুবক, রানা মজুমদার (৩৬) তিনি আমজাদ হাট ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের মিহির মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় রানা মজুমদার একটি সিএনজি অটোরিকশা যোগে বসন্তপুর এলাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ হাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা তাকে আটক করেন, পরে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ভারতীয় গাঁজা ও ১ কেজি স্ট্রবেরি জব্দ করা হয়।

পরবর্তীতে বিষয়টি ফুলগাজী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এদিকে ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু সম্প্রতি ৩টি উপজেলার নেতাকর্মীদের মাদক, চোরাচালান ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন, তার নির্দেশনার আলোকে স্থানীয় নেতাকর্মীরা এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬