ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত শরীফ উদ্দীন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারী রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুলাল উদ্দীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে, আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি জামায়াতে যোগ দেন।

পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শরীফ উদ্দীন দুলালকে গ্রেফতার করা হয়।

বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি না হলেও পুলিশের তদন্তে তার নাম উঠে আসে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তার নির্দেশেই বোমা তৈরি করা হচ্ছিল, দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬