ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর সমর্থন

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার
দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছেন এটিএম আজম খান।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়া রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

তিনি জানান, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ।
দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির আখতার হোসেনের প্রতি।

মাওলানা এটিএম আজম খান রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব
আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি নির্যাতন-নিপীড়নেও দমে না যাওয়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।

উল্লেখ্য, রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর সমর্থন

আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫