ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত ১ বন্ধু আহত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩০ বার পড়া হয়েছে

শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত ১ বন্ধু আহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শালফা ভস্তা ব্রিজ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় রিফাত (২৩) ও তানজিদ (২৩) নামের দুই বন্ধু নিহত হয়েছে। আরেক বন্ধু মেজবাহ আলম গুরুতর আহত হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের পাকুরিয়াপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেজবাহ আলম, দুবলাগাড়ি চকপোতা গ্রামের আবু তারেকের ছেলে রিফাত ও গাড়িদহ ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে তানজিদ তাদের বান্ধবীর ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে আসে। দাওয়াত খেয়ে তিন বন্ধু মিলে পালসার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শালফা গ্রামের দিকে ঘোরাঘুরি ও ছবি তোলার জন্য আসে। সেখান থেকে দ্রুত গতিতে ফেরার সময় ভস্তা ব্রিজের কাছাকাছি আসলে ব্রিজের অপর পাশে একটি ট্রাক উঠে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল নিয়ে ব্রিজের পাটাতনের সাথে তারা জোরে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত লেগে তানজিদ ঘটনাস্থলেই মারা যায়, রিফাত ছিটকে গিয়ে ব্রিজের নিচে পুকুরের মধ্যে পরে যায় এবং মেজবাহ গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা মেজবাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে প্রায় সাড়ে ৩ঘন্টা খুজে পুকুরের মধ্যে থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় সড়কে যানযটের সৃষ্টি হলে শেরপুর থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত ১ বন্ধু আহত

আপডেট সময় : ১১:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩