ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থান সফল, তবে পূর্ণতা পেতে আরও কাজ বাকি: বক্তারা প্রতিশ্রুতি রক্ষা ও ইসলাম: গুরুত্ব ও দায়বদ্ধতার স্বরূপ শহীদ আবু সাঈদের কবরের পাশে এখনো অঝোরে কাঁদেন মা মনোয়ারা বেগম ২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টমাস টুখেল নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বোয়ালখালীতে লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক ২২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রকস্টার’ ইসরো থেকে বিজ্ঞানীদের গণপদত্যাগ: বেসরকারি স্টার্টআপে যোগ দেওয়ার হিড়িক দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ভয়াবহ বাস দুর্ঘটনা, নারী-শিশুসহ আহত ৩০

মো: আকাশ হোসেন কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ভয়াবহ বাস দুর্ঘটনা, নারী-শিশুসহ আহত ৩০

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নিমিষেই সব আনন্দ পরিণত হলো বিষাদে। ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু ও নারী পুরুষসহ অন্তত ৩০ জন। ৫ ফেব্রুয়ারি রোববার সোয়া ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দরুদ শেখের ছেলে রাহাত, দোদুল, দোদুলের ছেলে সামিউল ইসলাম, দেলোয়ার হোসেন, স্ত্রী খাজিরন নেছা, মেয়ে সুমাইয়া খাতুন ও সোহাইমা খাতুন, জাকিরুল ইসলাম ও তার মেয়ে জুই খাতুন, স্ত্রী লিমা খাতুনও ছেলে জুবাইয়ের হোসেন, ছুরমান আলীর স্ত্রী পলি খাতুন, ঝন্টু আলীর ছেলে নাহিদ হোসেন, রাশিদুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন, ছুরমান আলীর ছেলে সম্রাট, নজরুল ইসলামের স্ত্রী টুলু খাতুন, হাফিজুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন, হাফিজুল ইসলামের ছেলে হাসিবুল, সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাহিম, টিপু সুলতানের স্ত্রী আসমানি খাতুন, মুকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন, আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন, মোমিনপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী পলি খাতুন, ছেলে মন্টু, মুকুল হোসেনের স্ত্রী মুক্তি খাতুন।

আহতদের সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের লোকজন নাটোরের লালপুর পিকনিক স্পটে যাচ্ছিলেন। বাসটিতে নারী শিশুসহ ৩৭ জন ছিলেন। বাসের অধিকাংশ লোকজন মোটরগাড়ির লোক। বাসটি জোড়পুকুরিয়া ও তেরাইল মাঠের মধ্যে তেরাইল কলেজের সামনে ছোট কালভার্টের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় বাসের মধ্যে থাকা সবাই আহত হন।
মেহেরপুরের বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে কিছু আহত নিজ ব্যবস্থাপনায় মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্বারের চেষ্টা চলছে বলে জানান মেহেরপুরের গাংনীর বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী।

মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ভয়াবহ বাস দুর্ঘটনা, নারী-শিশুসহ আহত ৩০

আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩