ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ফাতেমার চতুর্থ জন্মদিন পালন ডিএনসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থান সফল, তবে পূর্ণতা পেতে আরও কাজ বাকি: বক্তারা প্রতিশ্রুতি রক্ষা ও ইসলাম: গুরুত্ব ও দায়বদ্ধতার স্বরূপ শহীদ আবু সাঈদের কবরের পাশে এখনো অঝোরে কাঁদেন মা মনোয়ারা বেগম ২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টমাস টুখেল নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বোয়ালখালীতে লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক ২২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রকস্টার’ ইসরো থেকে বিজ্ঞানীদের গণপদত্যাগ: বেসরকারি স্টার্টআপে যোগ দেওয়ার হিড়িক

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। আগামী ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

মিজবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে নৌবাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় নৌবাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করল।

ব্যক্তিগত জীবনে মিজবাহ উল আজীম রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

আপডেট সময় : ০৫:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬