ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিটোরকে ঘিরে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের ভয়াবহ সিন্ডিকেট বাণিজ্য খেলাপি ঋণ আদায়ে নতুন আইন ও বিশেষ কোম্পানি গঠনের উদ্যোগ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি মানুষের সমর্থন বাড়ছে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন হামলা রক্ষণাত্মক কৌশলের খেসারত দিয়ে সেমিফাইনালে হারল ইংল্যান্ড পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আবু সাঈদ ভয়ের দেয়াল ভাঙার প্রতীক: প্রধানমন্ত্রী মেসির অনন্য কীর্তি, ক্যারিয়ারের অষ্টম ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র সন্তান।

ঘটনার প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার খেলা চলছিল। আর্জেন্টিনা ২-১-২ গোলে জয়লাভ করলে এলাকাবাসী আনন্দমিছিলের প্রস্তুতি নেয়। রাত একটার দিকে খেলা শেষ হওয়ার পর দীপ্ত বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ শেষে বাড়ি থেকে বের হন। রাত তিনটার দিকে মিছিলটি বের হলে দীপ্ত ভিডিও ধারণ করার জন্য শহীদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও করার সময় অসাবধানতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। আসার সময় তার নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা ও সংস্কৃতিকর্মী সুব্রত রায় বলেন, নিমেষেই সব আনন্দ ধূলিসাৎ হয়ে গেল, সবাইকে কাঁদিয়ে দীপ্ত না ফেরার দেশে চলে গেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপ্ত চৌধুরীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী

আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬