ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ

নতুন আঙ্গিকে হাজীগঞ্জের আলিফ ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত আলিফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির নতুন যাত্রার উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী। বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং হাজীগঞ্জবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কিরণ তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, হাজীগঞ্জে এই প্রথম তারা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে যাচ্ছেন। তিনি আরও বলেন, রোগীদের নির্ভুল রিপোর্ট প্রদান এবং সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। মানুষের আস্থা অর্জনই তাদের প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ, মোহাম্মদ কবির আহমেদ, কামরুজ্জামান টুটুল, এসএম মিরাজ মুন্সী ও সাইফুল ইসলাম সিফাত। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন আঙ্গিকে হাজীগঞ্জের আলিফ ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬