ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার আতাইকুলা এলাকায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক এবং মরদেহের সঙ্গে থাকা এক স্বজন রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা জামাল শেখের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (২৮) এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাঁথিয়া যাচ্ছিল। সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামক যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রাজ শেখ ও বুলু খাতুনের মৃত্যু হয়।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুটির মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী কার্যক্রমের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬