ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’ সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া আশিকুজ্জামান (২১) নামের এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত আশিকুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) শেষ বিকেলে ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আশিকুজ্জামান মারাত্মক আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
মোবাইল ০১৯০৯২৫৫৩৪১
তারিখ: ২০ জুন ২০২৫।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫