ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:-

সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে মাদক ও অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

আজ রবিবার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রিফাত আমিনের বিলাসবহুল বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

জানা গেছে, সাফায়েত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এই ঘটনা সাতক্ষীরায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যৌথবাহিনীর অভিযান শুরুর পরপরই রুমন তার দোতলা বাড়ি থেকে লাফিয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক যৌথবাহিনী তাকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয়। রুমনের আটকের পর তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রিফাত আমিনের বাড়িতে অভিযান চালান। অভিযানে মদ ও খালি মদের বোতল একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত সাফায়েত সরোয়ার রুমনের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাবেক সংসদ সদস্যের ছেলের মাদক ও অস্ত্রসহ আটকের ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। একইসাথে, এই অভিযানকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সফল পদক্ষেপ হিসেবেও দেখা যাচ্ছে। এটি প্রমাণ করে যে, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

রুমনের আটকের ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তার সাথে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা সাতক্ষীরার আইনশৃঙ্খলার উপর কি প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়।

পরবর্তীতে সেনাবাহিনী যৌথ অভিযানে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে আটককৃত মালামাল গুলো প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫