ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:-

সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে মাদকঅস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

আজ রবিবার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রিফাত আমিনের বিলাসবহুল বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

জানা গেছে, সাফায়েত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এই ঘটনা সাতক্ষীরায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যৌথবাহিনীর অভিযান শুরুর পরপরই রুমন তার দোতলা বাড়ি থেকে লাফিয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক যৌথবাহিনী তাকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয়। রুমনের আটকের পর তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদকঅস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রিফাত আমিনের বাড়িতে অভিযান চালান। অভিযানে মদ ও খালি মদের বোতল একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত সাফায়েত সরোয়ার রুমনের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাবেক সংসদ সদস্যের ছেলের মাদকঅস্ত্রসহ আটকের ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। একইসাথে, এই অভিযানকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সফল পদক্ষেপ হিসেবেও দেখা যাচ্ছে। এটি প্রমাণ করে যে, মাদকঅস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

রুমনের আটকের ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তার সাথে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা সাতক্ষীরার আইনশৃঙ্খলার উপর কি প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়।

পরবর্তীতে সেনাবাহিনী যৌথ অভিযানে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে আটককৃত মালামাল গুলো প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় আওয়ামী লীগ সভানেত্রী সাবেক এমপির বাসায় যৌথবাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫