ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসভায় এড়িয়ে গেলেন ভারতীয় মন্ত্রী মধ্যপ্রদেশের খনিতে মিলল ১৭.৯৬ ক্যারেটের হীরা, ভাগ্য ফিরল সাত শ্রমিকের সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: তাহমিনার শরীরে ১৮ ছুরিকাঘাত দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ স্মৃতি ও কর্মে চিরভাস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা ১৫ই আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, মন্ত্রিসভায় তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

৫ দাবিতে শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

বেলুচিস্তানে ট্রেনে জঙ্গি হামলা: ১০৪ যাত্রী উদ্ধার, নিহত ১৬ জঙ্গি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
মেডিকেল শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন, দাবি আদায়ে তাঁরা ১২ই মার্চ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক মহা-সমাবেশের ডাক দিয়েছেন, সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রাও করবেন আন্দোলন কারীরা।

১২ মার্চ বুধবার তাঁরা ঢাকা সারাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখছেন। সরকারি-বেসরকারি সব হাসপাতালে ইনডোর, আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ রাখছেন।

আন্দোলন কারীদের ৫ দাবি হলোঃ

১. ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি প্রত্যাহার, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা, যা ২০১০ সালে সরকার দিয়ে গেছে।

২. উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ঔষুধ ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা।

৩. স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্যপদে ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক ৬ষ্ঠ গ্রেডে চাকরির প্রবেশপথ তৈরি, প্রতিবছর ৪/৫ হাজার চিকিৎসক নিয়োগ করে চাহিদার ভারসাম্য বজায় রাখা। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪-এ উন্নীত করা।

৪. বেকার তৈরির কারখানা সব ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, তবে এরই মধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থী এবং ডিএমএফদের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা।

এছাড়াও SACMO পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি ব্যবহার চালু, এটি ডাক্তার শব্দের সমার্থক হিসেবে জনগণকে ধাঁধায় ফেলে দেয়।

৫. চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করা।

জানা গেছে, ডাক্তার পদবী নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের রিটের রায়ের দিন আজ, সেজন্য ফের আন্দোলনে নেমেছেন তারা, এর আগেও একই দাবিতে গত মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।

১১ মার্চ মঙ্গলবার সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে ১ দিনের কর্মসূচি পালনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাদিম হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন, সরকারি-বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে, মানবিক বিবেচনায় আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালটি, লেবার রুমের কার্যক্রম চলমান থাকবে, এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মহাসমাবেশের ডাক দেওয়া হয়, তাঁরা বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন, সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন তাঁরা।

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এমন দাবি তুলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন, তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও, পরে তাদের সঙ্গে যোগ দেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ দাবিতে শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ

আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫