ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (১৭ অক্টোবর) তারা উপজেলার অষ্টমনিষা, মন্ডতোষ এবং খানরিচ ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে সরজমিনে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম। কর্মকর্তারা প্রতিটি মণ্ডপের পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে সবাইকে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাকিউল আযম জানান, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৮ জন করে আনসার সদস্য ও ২ জন করে গ্রাম পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত পেট্রোল ডিউটি চলমান রয়েছে। সংশ্লিষ্ট বিট অফিসাররা প্রতিটি মণ্ডপের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন বলে তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৭:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬