ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভাটি বাস্তবায়নে কাজ করছে জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে কিংডম অব দ্য নেদারল্যান্ডস সহায়তা প্রদান করছে। গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, বেসরকারি সংস্থা ইজওয়ার পরিচালক আসাদুল ইসলাম চিনু, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সাদুল ইসলাম মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধক কমিটির সাধারণ সম্পাদক মো. মহাসিন খান, নাগরিক ফোরামে সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, বেতাগী থানা এসআই হুমায়ুন এবং সাংবাদিক মো. আরিফুর রহমান সুজন।

আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য নিরসন, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, অনলাইন হয়রানি প্রতিরোধ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই, এবং অধিকার প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তরুণদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও যুব সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ উৎসাহিত করা। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬