ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। মুক্তি পাওয়ার পর তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বর্তমানে ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’। দিপকে আরও যোগ করেন, ভারত এর আগে কখনোই এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ শাসক দেখেনি।

শনিবার মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে দিল্লি পুলিশ এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দিপকেকে আটক করেছিল। তার সঙ্গে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছিল। এরপর রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্ত সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়ায় দিপকে পুনরায় মোদির সমালোচনা করে নিজের অবস্থান স্পষ্ট করেন। এদিকে, শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটলেও সিজেপি তাদের অবস্থান থেকে সরে আসছে না। দলের বর্তমান নেতৃত্ব অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজ রোববার স্থানীয় সময় বেলা দুইটায় সিজেপির একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের। উল্লেখ্য, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ঘিরে প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

আপডেট সময় : ০৩:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬