ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা

দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১১৬ জন। একই সময়সীমার মধ্যে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যুর মধ্য দিয়ে ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪০ জনে পৌঁছেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬