ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে উপস্থিত ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ সাংবাদিকদের নিয়ে ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষুব্ধ সংবাদকর্মীরা ১৮ কোটি মানুষের নিরাপদ পানির জন্য ২.১ বিলিয়ন ডলারের প্রকল্প: স্থানীয় সরকারমন্ত্রী উপকূলের পানিতে লবণাক্ততার সঙ্গে আর্সেনিক, জীবাণু ও সিসার মারাত্মক ঝুঁকি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান গুণগত শিক্ষার বদলে পাসের রাজনীতি হয়েছে: রিজভী নিরাপত্তা নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের দেওয়ানগঞ্জে ৫০ হাজার টাকায় ৪ মাসের শিশু বিক্রির অভিযোগ, দাদির আহাজারি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যেকোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করতে হবে। দেশকে বুকে ধারণ করে দেশপ্রেম নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং জিআই পণ্য। পৃথিবীর মোট ইলিশ উৎপাদনের ৭০ শতাংশ বাংলাদেশে হয়, তাই এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এখানকার পদ্মা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মধ্যে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি উপজেলার পদ্মাপাড়ের ১৫১ জন জেলের মধ্যে ২৫ কেজি হারে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলেদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, একটি ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ এবং বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। তিনি বলেন, আমরা সব সময় বলে থাকি জলাশয় উন্মুক্ত থাকবে এবং আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'জাল যার জলা তার' নীতি অনুসরণ করা হবে। তবে ইলিশের প্রজনন রক্ষায় মাত্র ২২ দিন ধৈর্য ধারণ করতে হবে। এই কয়টা দিন কষ্ট করলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।

প্রতিমন্ত্রী প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া বর্তমান সময়ের ভয়াবহ সমস্যা মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, মাদক যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে যেন কেউ মাদকের সাথে সম্পৃক্ত না হয়। দেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬