সংবাদ শিরোনাম :
গোল ও অ্যাসিস্টে স্মরণীয় বিদায়ী ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন মেসি
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:৩৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। নিজের বিদায়ী ম্যাচটিকে তিনি স্মরণীয় করে রাখলেন পায়ের জাদুতে। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে গোল এবং জোড়া অ্যাসিস্টের মাধ্যমে তিনি দলকে ৩-০ গোলের জয় এনে দেন।
মেসির দুর্দান্ত পাস থেকে গোল দুটি করেছেন নিকোলাস ওতামেন্ডি ও নিকো পাজ। ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনীতে ম্যাচজুড়ে নিজের ছাপ রেখে আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই মহাতারকা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























