ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাটে রিপোর্ট দেখাতে গিয়ে চিকিৎসকের হাতে স্বজন লাঞ্ছিত হওয়ার অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে বিশেষ বার্তা ত্রিবেদীর কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাবা-মাকে মারধর নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ওমানের উপকূলের কাছে এই হামলার ফলে জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। হামলার পর ওমানের কর্তৃপক্ষ দ্রুত আহত নাবিকদের উদ্ধার করে। বর্তমানে তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়। তবে সর্বশেষ এমটি অন পিসে হামলার ঘটনায় কে বা কারা প্রজেক্টাইল ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতও হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

আপডেট সময় : ১১:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬