ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা পুলিশের চোখ এড়িয়ে আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে তুমুল বিক্ষোভ জাজিরায় খেলনা ভেবে ককটেল তুলতে গিয়ে বিস্ফোরণ, কিশোর আহত আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠার ওপর। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন এবং স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ। শিশুদের মানসম্মত শিক্ষা, আনন্দময় শৈশব, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশে অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তিনি উল্লেখ করেন, শিশুর সুরক্ষা ও সার্বিক বিকাশে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ঝরে পড়া শিশুদের কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার মতো উদ্যোগগুলো উল্লেখযোগ্য।

সমাজের সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কাছে সরকারি সেবাগুলো আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা তুলে ধরে জানান, স্কুল পর্যায়ে শিশুদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ‘স্পোর্টস কার্ড’, ক্রীড়া ভাতা প্রদান এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমির পাঁচ দশকের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাহিত্যের মতো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিশুদের প্রতিভা বিকাশে বিশেষ অবদান রেখে আসছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে তিনি একাডেমির সকল কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বিশ্বের প্রতিটি শিশুর জীবন নিরাপদ, আনন্দময় ও আলোকিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬