ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড় ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান

নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া না গেলে এ বিষয়ে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই সংকট নিরসনে খোলা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের নিয়ে অনলাইন সভার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মোবাইল কোর্টের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পূর্বে অনেক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হলেও এখন এই প্রক্রিয়াটি আরও কঠোর করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের লক্ষ্য হলো, যারা এলপিজি আমদানি ও বোতলজাতকরণের সঙ্গে জড়িত, তারা যেন ন্যায্যমূল্য পান, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয় এবং দাম স্থিতিশীল থাকে। যারা সরকারি আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে সমন্বিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কেবল ভোক্তা অধিকারের অভিযানের ওপর নির্ভর না করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা চলছে, যা খাদ্যসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একইভাবে কার্যকর করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার

আপডেট সময় : ০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬