ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পলাতক কারবারি ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল এবারের দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ নিয়োগপত্র পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেননি ৯১৮ জন শিশু একাডেমির অনুষ্ঠানে ‘জাইমা’ পরিচয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী নজিরবিহীন ছাত্রবিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫ সহস্রাধিক শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির কৃত্রিম সংকটে এলপিজির মূল্যবৃদ্ধি: তীব্র মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ

নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রেজাউল করিম ওই উপজেলার উত্তর করফা গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল উত্তর করফা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল করিমের বসতঘরের সামনের একটি ফাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেজাউল করিম দীর্ঘ সময় ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদক নিয়ে এসে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করতেন বলে জানান তারা।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল করফা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬