
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রেজাউল করিম ওই উপজেলার উত্তর করফা গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল উত্তর করফা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল করিমের বসতঘরের সামনের একটি ফাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেজাউল করিম দীর্ঘ সময় ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদক নিয়ে এসে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করতেন বলে জানান তারা।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল করফা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২