ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা আনোয়ারায় অস্ত্র হাতে ভাইরাল ও ছাত্র আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ আট মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন নাটোরে কালো জাদুর অপবাদ দিয়ে তিন নারীকে জুতার মালা পরিয়ে হেনস্তা

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাঁকে হত্যা ও লাশ গুমের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, নাঈমুজ্জামান ভুঁইয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কাজীপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর আজ সকাল ৯টার দিকে তাঁকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মোশাররফ হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬