ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি? বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী বন্ধ কারখানা চালুর প্রণোদনা ঋণ পেতে জটিলতা, দ্রুত নিষ্পত্তির দাবি ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ রাড্ডা এলাকায় সাময়িক সংস্কার কাজ চলমান থাকায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়িয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ. তাইফুল হক।

সংস্কার কাজের কারণে যেন কোনো গর্ভবতী মা প্রয়োজনীয় টিকাদান থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন। জানা গেছে, প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ডা. এম. এ. তাইফুল হকের চেম্বারে এই সেবা দেওয়া হবে। সেখানে গর্ভবতী মায়েরা গিয়ে বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

নিজের এই উদ্যোগ সম্পর্কে ডা. এম. এ. তাইফুল হক বলেন, 'সংস্কার কাজের জন্য মায়েদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্যই এই সাময়িক উদ্যোগ। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার দায়িত্ব।'

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংস্কার কাজের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে গিয়ে গর্ভবতী নারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় বিনামূল্যে টিকাদানের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ডা. তাইফুল হকের এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ

আপডেট সময় : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬