ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় ইসলামের নির্দেশনা ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ চৌকিতে মাছ ধরার জাল ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় ফিরছে ২০০ নম্বরের পুরোনো নিয়ম গোল ও অ্যাসিস্টে স্মরণীয় বিদায়ী ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন মেসি গোলশূন্য প্রথমার্ধে মেসির বিদায়ী ম্যাচের রোমাঞ্চ অঙ্কুশ-নুসরাতকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চান মারুফ ডিসেম্বরের মধ্যে স্মার্ট বন্দরে রূপান্তর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মসজিদে সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা তৈরির সুপারিশ কমিটির

ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অডিও ফাঁসের পর যুব অধিকার সভাপতি বহিষ্কার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার দুপুরের দিকে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ফারুক হোসেনের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার নাম বলে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।’

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি দাবি করেন, স্থানীয় একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠ সম্পাদনা করে ওই অডিও তৈরি করেছে। তাঁর ভাষ্য, অডিওতে তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ফারুক হোসেন আরও বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। আমার এলাকার সাকিব নামে এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বলেছিল। এ জন্য আমি পাঁচ হাজার টাকা চেয়েছিলাম। কিন্তু ওই পাঁচ হাজার টাকার কথাই এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে পাঁচ লাখ টাকা বানিয়ে অডিওতে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম আজ রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘অডিওটা আমরা শুনেছি। যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর উচ্চ পর্যায়ে কথা বলে তাঁকে বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অডিও ফাঁসের পর যুব অধিকার সভাপতি বহিষ্কার

আপডেট সময় : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬