ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড় ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসআরবি-৮, বরিশাল তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজের বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে ১ নম্বর অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তার ঘরে প্রবেশ করে। তারা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

এই ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচন পত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, র‍্যাবের সহযোগিতায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আসামি কাউখালী থানায় রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬