ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার দুর্গাপূজায় কেনাকাটার জন্য দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত দুর্গাপূজায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ, কারাগারে শ্রমিক ও যুবদল নেতা খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে খুন, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ৬৯৫ তম ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এই হামলায় বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু।

এহসানুল মাহবুব জুবায়ের আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর এমন হামলা খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকার পরও তাদের গ্রেফতার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মুক্ত সাংবাদিকতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অপরাধী যেই হোক, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, এর ব্যত্যয় ঘটলে ক্যাম্পাসে ভবিষ্যতে সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬