ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ নতুন রোগী ফ্রান্সে ছাত্র বিক্ষোভ ও সংঘাত, গ্রেপ্তার ৬ হাজার জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা পুলিশের চোখ এড়িয়ে আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে তুমুল বিক্ষোভ

নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবের আয়োজকেরা প্রচলিত বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে নিজেদের সংস্কৃতি, অনুভূতি ও জীবনযাত্রার বাস্তব গল্পগুলো রুপালি পর্দায় তুলে ধরার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছেন। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী এই উৎসবের পর্দা উঠবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিই প্রথম বড় কোনো প্ল্যাটফর্ম।

উৎসবের শিল্প নির্দেশক হাসান বাবর জানান, তাদের মূল লক্ষ্য কেবল মূলধারার ভুল ধারণার জবাব দেওয়া নয়, বরং মুসলিমদের নিজেদের সত্য গল্পগুলোকে সিনেমার জগতে একটি স্থায়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা। উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, ‘এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারও তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।’

উৎসবের পর্দা উঠবে একটি বিশেষ সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি বৈচিত্র্যময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছবির নির্দেশনায় রয়েছেন নারী নির্মাতারা। প্রামাণ্যচিত্র, নাটক, কমেডি, অ্যানিমেশন ও সামাজিক পরীক্ষার ওপর ভিত্তি করে নির্মিত এসব চলচ্চিত্র দর্শকরা দুটি পৃথক পর্বে দেখার সুযোগ পাবেন। উৎসবের শেষে সেরা কাজের জন্য বিশেষ জুরি সম্মাননা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হবে।

উৎসবের বিচারক হিসেবে ছয় সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে যুক্ত রয়েছেন ‘দ্য ডেইলি শো’খ্যাত এমি পুরস্কারজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

আপডেট সময় : ১২:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬