ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পিবিআই পরিচয়ধারী প্রতারক আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার বিকেলে উপজেলার শ্যামবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ উদ্দিন রেজভী কসবা উপজেলার রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কপি সংগ্রহ করে বাদী ও বিবাদীদের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি নিজেকে পিবিআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে মামলার প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। রোববার বিকেলে শ্যামবাড়ী গ্রামে পুলিশের নেভি ব্লু প্যান্ট ও বুটজুতা পরিহিত অবস্থায় এক ব্যক্তির ঠিকানা খুঁজতে গিয়ে তিনি স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন। নয়ন নাজির নামের এক ব্যক্তি তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তার পরিচয় জানতে চান। এ সময় শরীফ নিজেকে পিবিআই সদস্য দাবি করলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন।

একপর্যায়ে তিনি নিজেকে আদালতের একজন মোহরার (মুহুরী) হিসেবে পরিচয় দিয়ে কম্পিউটারে তৈরি একটি ভুয়া আইডি কার্ড প্রদর্শন করেন। স্থানীয়দের জেরার মুখে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে মামলার কপি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শরীফকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পিবিআই পরিচয়ধারী প্রতারক আটক

আপডেট সময় : ০২:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬