ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক সওজের গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের পদায়নের অভিযোগ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমল জাদুঘরে ঠাঁই পাচ্ছে মেসির ঐতিহাসিক অধিনায়কের আর্মব্যান্ড হরমুজ প্রণালিতে কি গোপনে টোল আদায় করছে ইরান? অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির ২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর

সিরাজগঞ্জের চায়না বাঁধে পুলিশের বিশেষ অভিযান, দর্শনার্থীদের সতর্কবার্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ৩ নং চায়না বাঁধ এলাকায় অবস্থিত কাশবনে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আনাগোনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এই উদ্যোগ নেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এই এলাকাটি প্রায় সারাদিনই দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে। বিশেষ করে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আড্ডা এবং বাঁধ এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল পুলিশের কাছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় কাশবনের ভেতরে বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং অনেক দর্শনার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে উপস্থিত দর্শনার্থীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই এলাকায় আড্ডার নামে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের আড্ডার উদ্দেশ্যে এই এলাকায় অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের চায়না বাঁধে পুলিশের বিশেষ অভিযান, দর্শনার্থীদের সতর্কবার্তা

আপডেট সময় : ০১:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬