ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড় রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

প্রিয়শপে এআইভিত্তিক বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের সুবিধার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং সেবা চালু করেছে রিটেইল প্রযুক্তি ও পণ্য বিতরণ প্ল্যাটফর্ম প্রিয়শপ। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং প্রযুক্তি।

এই নতুন প্রযুক্তির মাধ্যমে প্রিয়শপের সঙ্গে যুক্ত দোকানিরা কোনো কিছু না লিখে কেবল স্বাভাবিকভাবে বাংলায় কথা বলেই পণ্যের অর্ডার দিতে পারবেন। কোনো দোকানি কোন পণ্য কত পরিমাণে কিনতে চান, তা মুখে বললেই এআইচালিত সহকারী কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট পণ্য ও পরিমাণের তথ্য শনাক্ত করে অর্ডার সম্পন্ন করতে সক্ষম।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানান, দেশের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর একটি বড় অংশ প্রযুক্তিতে খুব বেশি দক্ষ নন। তাই তাদের নিজস্ব ভাষা ও কণ্ঠস্বর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যেই এই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

প্রচলিত ইংরেজি-নির্ভর ভয়েস সিস্টেমের তুলনায় প্রিয়শপের এই প্রযুক্তির মূল বিশেষত্ব হলো, এটি বাংলা ভাষা এবং স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে আঞ্চলিক উচ্চারণ, পণ্যের নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং ব্যবসায়ীদের দৈনন্দিন কথোপকথনের ধরন বোঝার সক্ষমতা যুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভয়েস অর্ডারিং সুবিধাটি তাদের বৃহত্তর প্রযুক্তিনির্ভর ব্যবসা ব্যবস্থার একটি অংশ। ভবিষ্যতে অর্ডার গ্রহণের পাশাপাশি অর্থায়ন, পণ্য সরবরাহ ও তথ্য ব্যবস্থাপনার মতো খুচরা ব্যবসার বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রিয়শপের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রিয়শপে এআইভিত্তিক বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু

আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬