ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি: ডোনাল্ড ট্রাম্প চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে কৃষক মিজানের অভাবনীয় সাফল্য সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক

নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে ওড়াল ইংল্যান্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উয়েফা নেশনস লিগের ম্যাচে স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম একপেশে এক জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। উয়েফার নিষেধাজ্ঞার কারণে স্টেডিয়ামে শুধু শিশু-কিশোর দর্শকেরা উপস্থিত ছিল। তবে ইংলিশদের গোলবন্যার সামনে সেই গ্যালারির কোলাহল দ্রুতই স্তব্ধতায় রূপ নেয়।

ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম লিড পায় ইংল্যান্ড। দেশের হয়ে ১২৪তম ম্যাচ খেলতে নামা অধিনায়ক হ্যারি কেইনের চিপ শটে এগিয়ে যায় তারা। এরপর চমৎকার ২৭ পাসের এক সমন্বিত আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। মাঝমাঠে স্বাগতিকদের ৪১ বছর বয়সী তারকা লুকা মদরিচকে ছাপিয়ে পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

প্রথমার্ধেই আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সফরকারীরা। জ্যারেড কোয়ানসার ক্রস থেকে চমৎকার এক হেডারে ৩-০ করেন অ্যান্থনি গর্ডন। আর বিরতিতে যাওয়ার আগেই বেলিংহামের বানিয়ে দেওয়া বল থেকে কাছ থেকে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

দ্বিতিয়ার্ধেও ইংল্যান্ডের আক্রমণের ধার কমেনি। অ্যান্ডারসনের দূরপাল্লার ক্রসে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক কেইন। এরপর ক্রোয়েশীয় ডিফেন্ডার জসিপ স্টানিসিচের ভুল পাসের সুযোগ নিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ৬-০ করেন সাকা।

ম্যাচের শেষদিকে তরুণদের সুযোগ দেন কোচ টুখেল। যোগ করা সময়ে বেলিংহামের নিখুঁত পাসে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে ইংলিশদের সপ্তম গোলটি এনে দেন অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড মরগান রজার্স। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। মুখোমুখি লড়াইয়ের সমীকরণে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। অন্যদিকে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে ক্রোয়েশিয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে ওড়াল ইংল্যান্ড

আপডেট সময় : ০৯:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬