ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া নৌপথে যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ চবি ক্যাম্পাসে ইউপিএল বই উৎসবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে ফেলল বিএসএফ যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন

ভৈরবে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ভস্মীভূত, ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি বসতঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার ঘড়িমার্কা বাড়ির পেছনের একটি বাড়ি থেকে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তাতে আগুন আরও ১০-১২টি ঘরে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাছে পর্যাপ্ত পানি ও লম্বা পাইপ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে আশুগঞ্জ উপজেলা থেকে আরও একটি ইউনিট যোগ দিলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময়ে না আসা এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অগ্নিনির্বাপক বাহিনীর ব্যর্থতার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

ভৈরব উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পাওয়ার পরপরই তিনটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে পানির উৎস দূরে থাকায় কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তিনি আরও বলেন, আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও তাৎক্ষণিক সহযোগিতায় এগিয়ে এসেছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভৈরবে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ভস্মীভূত, ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ

আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬