ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ চবি ক্যাম্পাসে ইউপিএল বই উৎসবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে ফেলল বিএসএফ যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর মতিঝিলে রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে হামলা ও ভাঙচুর মিরপুরে শিশুকে বেল্ট দিয়ে পেটানো সেই নিরাপত্তাকর্মী পুলিশ পাহারায় হাসপাতালে প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি: ২০৫০ সালে প্রবীণ সংখ্যা দাঁড়াবে ৫ কোটিতে

যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার সকাল ১১টায় এই অভিযান শুরু হয়, যার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপি প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি, দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অভিযান শেষে নবীউল্লাহ নবী বলেন, উচ্ছেদ করা স্থানগুলো যেন ভবিষ্যতে আর দখল না হয়, সে জন্য স্থানীয় নেতাকর্মীরা নজরদারি করবেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, ফুটপাতে কোনো ধরনের দোকান বা অবৈধ স্থাপনা আর বসতে দেওয়া হবে না। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনিও উচ্ছেদকৃত স্থানগুলো দখলমুক্ত রাখতে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন

আপডেট সময় : ০৪:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬