ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি হিসেবে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারীদের জন্য পিএসসি কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক।

আবেদন ফি জমা দেওয়ার বিষয়ে পিএসসি জানিয়েছে, যারা ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই হিসেবে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু আজ

আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬