ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, পাল্টা কৌশলে ইয়েমেন সরকার বিবাহবিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ, নেপথ্যে ব্যস্ততা ও দূরত্বের গুঞ্জন সুন্দরবনে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা, জব্দ রসদ প্রেমিকার বিয়ের খবরে পীরগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা ব্যালন ডি’অরে সাবেক তারকাদের পছন্দের তালিকায় কারা এগিয়ে?

আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিচালক রায়হান রাফীর হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সিনেমাটির প্রথম টিজার দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি দারুণ আগ্রহ তৈরি করেছিল। শুরুতে সিনেমাটি অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় অক্টোবরে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে যে গুঞ্জন ছিল, তা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নির্মাতা ও কলাকুশলীরা সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন। সেখানে জানানো হয়েছে, কোনো উৎসব বা ঈদ ছাড়াই আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভিডিও বার্তায় নির্মাতা রায়হান রাফী বলেন, চাইলে ১৬ অক্টোবরেই সিনেমা রিলিজ করা সম্ভব ছিল। কিন্তু সেক্ষেত্রে ভিএফএক্স-এর মান খারাপ হতে পারতো, যা তিনি কোনোভাবেই হতে দিতে চান না। তাই কোনো ছাড় না দিয়ে অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, বরং আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরী দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন, আর কিছু দিন সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার ও ফারুক রেহানসহ অনেকে। এছাড়া সিনেমার পোস্টারের ক্রেডিট অনুযায়ী, এর গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও যুক্ত রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর তা কেমন সাড়া ফেলে এখন সেটাই দেখার বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

আপডেট সময় : ০৩:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬