ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার দেশে বাড়ছে ধর্ষণ মামলা, তদন্তে মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৩

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের ইসরাইলি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাচ সরকার। এই ঘটনার জেরে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নিকে তলব করা হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস-এর প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ডাচ কর্মীদের সাত দিনের মধ্যে ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে তেল আবিব।

এর আগে পশ্চিম তীর ও গোলান মালভূমিতে উৎপাদিত অবৈধ ইসরাইলি বসতির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপসহ ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। বেরেন্ডসেন এই পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নিকে এই সিদ্ধান্তের বিস্তারিত কারণ ও এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগেও মে মাসে গাজামুখী ত্রাণবহরের কর্মীদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করার অভিযোগের প্রেক্ষিতে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছিল নেদারল্যান্ডস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬