ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা এবং তাদের জমি দখলের ঘটনাকে ইসরাইলি সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। রোববার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, পশ্চিম তীরে উগ্রপন্থি ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স ইন্টার রেডিও ও ফ্রান্স ২ টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পশ্চিম তীরে যা ঘটছে, তার প্রতি ইসরাইলি সরকারের দৃষ্টিভঙ্গি অপরাধমূলক ও লজ্জাজনক পর্যায়ের প্রশ্রয়পূর্ণ।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ পশ্চিম তীরে প্রতিদিন আইন লঙ্ঘনের যে অভিযোগ করেছিলেন, তার প্রেক্ষাপটেই বারোর এই মন্তব্য এলো। ম্যাক্রোঁ আরও বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস পশ্চিম তীরে কখনো কার্যক্রম পরিচালনা করেনি। তবে ম্যাক্রোঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একে ‘অহংকারী অযৌক্তিকতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়। ইসরাইলি বিবৃতিতে দাবি করা হয়, হামাস কর্মীরা পশ্চিম তীরে ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বারো অবশ্য প্রেসিডেন্টের বক্তব্যের পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্টের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে দেখা উচিত নয়। তার মতে, ইসরাইল সরকারের নীতি গাজা কিংবা পশ্চিম তীর কোথাও হামাসকে দুর্বল করতে পারছে না। পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি জোর দিয়ে বলেন, হামাসকে দুর্বল করার দোহাই দিয়ে পশ্চিম তীরের ঘটনাপ্রবাহের প্রতি ইসরাইলের প্রশ্রয়মূলক নীতি কোনোভাবেই যৌক্তিক নয়।

একই সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বৈরী কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার অপপ্রচার, সাইবার হামলা এবং অন্তর্ঘাতমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, রাশিয়ার কোনো ড্রোন দিয়ে ফ্রান্সের বিমানবন্দর বা পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং ফ্রান্স দীর্ঘ সময় ধরেই এমন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ২৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৩০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

আপডেট সময় : ০৪:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬