ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় টিভি সিরিজ 'শেমলেস'-এর ফিওনা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন এমি রসম। প্রায় এক দশক ধরে চলা এই সিরিজের ৯টি মৌসুমে চরিত্রটির জীবনের নানা জটিলতা, সম্পর্ক ও পারিবারিক সংকটের পাশাপাশি বেশ কিছু নগ্ন দৃশ্যেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান 'প্রিটি টাফ'-এ অতিথি হয়ে এমি জানিয়েছেন, পর্দায় সেই নগ্ন দৃশ্যগুলোর প্রভাব কেবল অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাঁর ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়েছিল।

এমি জানান, সিরিজটিতে নগ্ন দৃশ্যে অভিনয়ের কারণে বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে জড়ানোর সময় তিনি প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতেন। তাঁর কথায়, 'সিরিজটিতে নগ্নতার কারণে বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছিল। যেসব পুরুষের সঙ্গে আমি ডেটে যেতাম, তাঁদের সবার আমার সম্পর্কে একটি পূর্ব ধারণা তৈরি হয়ে থাকত।'

এমনই একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এমি। ভবিষ্যতে রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চাওয়া এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের সম্ভাবনা নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। সেই ব্যক্তি তাঁকে বলেছিলেন, 'আমি একদিন প্রেসিডেন্ট হতে চাই।' এমি তাঁর উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করলে ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, 'তবে আমি যদি নির্বাচনে দাঁড়াই এবং এমন একজনের সঙ্গে সম্পর্কে থাকি, যিনি আপনার মতো করে পর্দায় হাজির হন, তাহলে কি বিষয়টি আমার জন্য জটিল হবে?' এই কথোপকথন এমিকে বিস্মিত করেছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন না একজন সম্ভাব্য সঙ্গী কেন তাঁর অভিনীত চরিত্রের দৃশ্যকে বাস্তব জীবনের যৌন পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন।

মাত্র ২৪ বছর বয়সে 'শেমলেস'-এ অভিনয় শুরু করেছিলেন এমি। তিনি বলেন, 'আপনি তখন নিজেকে বোঝার চেষ্টা করছেন। একজন শিল্পী হিসেবে নিজের জায়গা তৈরি করছেন। একই সময়ে আপনাকে ঘিরে নানা ধরনের ধারণাও তৈরি হয়ে যাচ্ছে।' এমির মতে, একজন অভিনেতার শরীর অনেক সময় শিল্পের অংশ হয়ে ওঠে, কিন্তু দর্শক বা অন্যরা প্রায়ই সেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, পর্দায় কোনো চরিত্রের প্রয়োজনে একজন অভিনেত্রী যে সিদ্ধান্ত নেন, সেটি তাঁর বাস্তব জীবনের যৌনতা, সম্পর্ক বা ব্যক্তিত্বের প্রতিফলন নয়, যা অনেকেই আলাদা করতে পারেননি।

'শেমলেস'-এর আগে 'দ্য ডে আফটার টুমরো', 'মিস্টিক রিভার' ও 'দ্য ফ্যান্টম অব দ্য অপেরা'-এর মতো ছবিতে অভিনয় করে হলিউডে পরিচিতি পেয়েছিলেন এমি রসম। বিশেষ করে 'দ্য ফ্যান্টম অব দ্য অপেরা' তাঁকে গোল্ডেন গ্লোবের মনোনয়ন এনে দিয়েছিল। তবে 'শেমলেস'-এর ফিওনা চরিত্রটি তাঁকে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয় করে তোলে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের

আপডেট সময় : ০৪:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬