ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী

শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারের চেষ্টার মূলহোতা আবুল কালাম আজাদকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শিশুটির বাবা রুবেল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন যে, অভিযুক্ত আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী অবস্থানে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, প্রশাসনের তৎপরতায় শিশু নাফিসকে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার মূলহোতা আবুল কালাম আজাদ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে সাংবাদিকতার আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬