ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি
- আপডেট সময় : ১০:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের ২০২৬-২৭ সেশনের জন্য এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে হাসান ইনাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুঈনুদ্দিন গাউছকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির ধারাবাহিকতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে রয়েছেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ও হল সংসদের সদস্যবৃন্দ। এছাড়া উপদেষ্টা পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দারুননাজাতের সিনিয়র শিক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দারুননাজাতের শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং ইসলামি জ্ঞান, মূল্যবোধ ও মুসলিম সংস্কৃতির প্রচার-প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
নবনির্বাচিত সভাপতি হাসান ইনাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনকে আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বিগত সকল কমিটির দায়িত্বশীল, পৃষ্ঠপোষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ গাউস জানান, আদর্শভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান দারুননাজাতের ভাবধারা বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা নিরলস কাজ করবেন। সংগঠনের পক্ষ থেকে আগামী এক বছরে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।





























