ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক উপজেলার পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাতাহাড়িয়া যাওয়ার সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। উদ্বোধনের পর অংশগ্রহণকারী নেতাকর্মীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

গত ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, যার আওতায় প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হচ্ছে। রায়গঞ্জে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নূরনবী সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির আয়োজকরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু অভিযান যথেষ্ট নয়; বরং বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারা জানান, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

আপডেট সময় : ১২:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬