ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, খেলাফতের দায়িত্ব পালনে যোগ্য জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত বিশেষ দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, একজন দায়িত্বশীল কর্মীর মধ্যে দ্বীনি জ্ঞান, সাংগঠনিক দক্ষতা, নৈতিক চরিত্র এবং নেতৃত্বের গুণাবলি থাকা অপরিহার্য। তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি অধীনস্থ কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, জবাবদিহি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করে একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইসলামের আদর্শ ও সংগঠনের দাওয়াত মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দায়িত্বশীলদের জ্ঞান, প্রজ্ঞা ও আচরণের উৎকর্ষ অর্জনের ওপর জোর দেন তিনি। এছাড়া নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন মুহাম্মদ শাহজাহান। তিনি সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত ও প্রশিক্ষিত করে আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম অঞ্চলভুক্ত বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন। এতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার এবং খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন। সভায় আগামী দিনের প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট ডেলিগেটদের নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬