ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

আইটেল বাজারে আনলো নতুন রাগড স্মার্টফোন পাওয়ার ৮০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা প্রযুক্তি ব্র্যান্ড আইটেল আউটডোর ও কঠিন পরিবেশে ব্যবহারের উপযোগী নতুন রাগড স্মার্টফোন 'পাওয়ার ৮০' বাজারে উন্মোচন করেছে। ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্য হলো এর কেজ ফ্রেম শকপ্রুফ ডিজাইন, যা যেকোনো আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিয়ে ফোনকে সুরক্ষিত রাখতে সক্ষম। আইটেলের ভাষ্যমতে, ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ সনদপ্রাপ্ত এবং এটি ২ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া সামরিক মানের স্থায়িত্বের সনদ থাকায় ধুলো, পানি, কাদা কিংবা প্রতিকূল আবহাওয়ার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এটি ব্যবহার করা সম্ভব।

ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা ভ্রমণ কিংবা ফিল্ডওয়ার্কে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। বাংলাদেশের বাজারে আসা এই মডেলটিতে ৪/৬ জিবি র‍্যাম এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজের বিভিন্ন সংস্করণ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এআই-ভিত্তিক আউটডোর সুবিধার মাধ্যমে পরিবেশ অনুযায়ী ডিসপ্লের উজ্জ্বলতা এবং কলের শব্দ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের দাবি করেছে আইটেল। টান্ড্রা গ্রিন, রক ব্ল্যাক ও লাভা অরেঞ্জ রঙে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি। বাংলাদেশের অফিসিয়াল আইটেল স্টোরগুলোতে পাওয়ার ৮০-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৪৯০ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আইটেল বাজারে আনলো নতুন রাগড স্মার্টফোন পাওয়ার ৮০

আপডেট সময় : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬