ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া তিন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকার মেঘনা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত দুই ভাই হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের সন্তান আসেকিন (১৫) ও আরেফিন (১৫)। তারা মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ঘটনায় নিখোঁজ রয়েছে তাদের বন্ধু আবির (১৪), যে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং বাড়িমজলিশ এলাকার আব্দুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চার বন্ধু মিলে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে না গিয়ে তারা ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানি থেকে উঠে আসতে পারলেও আসেকিন, আরেফিন ও আবির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, নিখোঁজ অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬