ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে বাসটার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধে চলমান কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নেত্রকোনা পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নির্দেশনায় এবং পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিনের তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানে বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীরা পুরো সড়কের পাশের বন্ধ হয়ে থাকা ড্রেনগুলো পরিষ্কার করেন। একই সময়ে পৌরসভার বর্জ্যবাহী ট্রাকের সহায়তায় পরিচ্ছন্নকর্মীরা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বাসটার্মিনাল সংলগ্ন হোটেল ও দোকানপাটের সামনের ড্রেনগুলো পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সচেতন নাগরিকরা টার্মিনালের আশপাশসহ দোকানপাট দখলমুক্ত করার সুপারিশ করেন। এছাড়া যত্রতত্র আবর্জনা ফেলা রোধে জরিমানার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা, যাতে নাগরিকরা নিজেরাই পরিবেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে বাসটার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬