ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আইফোন ১৮ সিরিজে বেস মডেল আনল না অ্যাপল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে। তবে এবার এক বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে সংস্থাটি। তাদের ঐতিহ্য ভেঙে এবারের সিরিজের কোনো বেস মডেল বাজারে আনা হয়নি। প্রতিষ্ঠানের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে শুধুমাত্র আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং একটি ফোল্ডেবল আইফোন ডুও উন্মোচন করা সম্ভব হয়েছে।

শিল্প সংশ্লিষ্টদের ধারণা, চিপ ও মেমরির তীব্র ঘাটতির কারণেই বেস মডেলের লঞ্চ আগামী বছরের বসন্ত পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অ্যাপল। এদিকে, এই পরিবর্তনের পাশাপাশি আইফোন ১৭ সিরিজের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতে গত বছর আইফোন ১৭ লঞ্চ হয়েছিল ৮২ হাজার ৯০০ রুপিতে, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০০ রুপিতে। অর্থাৎ, পুরনো এই মডেলের দাম বেড়েছে প্রায় ১৭ হাজার রুপি। এছাড়া আইফোন ১৭ই এবং আইফোন ১৬-এর দাম যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন সিরিজটি বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রো মডেলগুলোর প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। বর্তমানে ভারতে আইফোন ১৮ প্রো-এর প্রাথমিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি এবং প্রো ম্যাক্স-এর দাম ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি থেকে শুরু হয়েছে। তবে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আরও সাশ্রয়ী আইফোন ১৮ই, আইফোন এয়ার এবং বেস মডেলের আইফোন ১৮ বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আইফোন ১৮ সিরিজে বেস মডেল আনল না অ্যাপল

আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬