ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাজী শুভর কণ্ঠে নতুন গান ‘পিরিতের অসুখ’ প্রকাশিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমের মায়া, অস্থিরতা এবং প্রিয় মানুষের প্রতি আকর্ষণের গল্প নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। তার গাওয়া নতুন এই গানের শিরোনাম ‘পিরিতের অসুখ’। গানটি বর্তমানে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

গানের কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। এতে সুরারোপ করেছেন প্লাবন কোরেশী এবং সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন আহমেদ সজীব। ‘ভাব দরিয়ায় পিরিত জলে / ভাসে তারই মুখ’- এমন পঙক্তির মাধ্যমে শুরু হওয়া গানটিতে প্রেমের টান, আবেগ এবং প্রিয় মানুষের রূপ-মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে লোকজ শব্দ ও আঞ্চলিক ভাষার শৈল্পিক ব্যবহারে গানটিতে এক ভিন্ন আমেজ তৈরি হয়েছে।

নিজের নতুন কাজ প্রসঙ্গে কাজী শুভ জানান, গানটির কথা শোনার পর থেকেই তার ভালো লেগেছিল। গীতিকার সাইফুল বারী অত্যন্ত সহজ-সরল ভাষায় প্রেমের অনুভূতিগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। শিল্পী হিসেবে তিনি গানটিতে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান।

গীতিকার সাইফুল বারী বলেন, ‘পিরিতের অসুখ’ গানের কথায় তিনি প্রেমের সহজ-সরল অনুভূতিকে লোকজ ভাষায় তুলে ধরার প্রয়াস নিয়েছেন। মানুষের প্রেমে পড়ার পর যে অস্থিরতা তৈরি হয় এবং প্রিয় মানুষকে ঘিরে যে মায়ার সৃষ্টি হয়, সেই আবেগই গানের কথায় প্রকাশ পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কাজী শুভর কণ্ঠে নতুন গান ‘পিরিতের অসুখ’ প্রকাশিত

আপডেট সময় : ০২:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬